বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১২:৪৮:৫২

কখন আর কোথায় হবে খামেনির দাফন-কাফন?

কখন আর কোথায় হবে খামেনির দাফন-কাফন?

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার দাফনের বিষয়টি নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি।

গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবর রয়েছে। তবে তার কবর ঠিক কোথায় হবে, তা জানানো হয়নি।

ফার্স নিউজ জানিয়েছে, খামেনিকে বিদায় জানাতে রাজধানীতে একটি গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন দেশটির সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এখনো জানানো হয়নি।

খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতার দায়িত্ব দেয়া হয়েছে তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদের হাতে। ফার্স নিউজ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে