বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ০২:৫৭:০৭

এবার যুক্তরাষ্ট্রের ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

এবার যুক্তরাষ্ট্রের ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে উত্তর দিকে যুক্তরাষ্ট্রের একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা জানায়,  নৌবাহিনী আজ সকালে মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের জাহাজ দেখা গেলে অবশ্যই লক্ষ্যবস্তু করা হবে।’

আইআরজিসি আরও জানায়, যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে