শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ১২:৩৮:০০

আবারও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার দাবি

আবারও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে আবারো  ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ)  এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়। এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

সম্প্রতি আইআরজিসি দাবি করে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে