শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ০৭:৩৩:২০

জ্বালানি তেল ও গ্যাসের দাম হঠাৎ কত হলো জানেন?

জ্বালানি তেল ও গ্যাসের দাম হঠাৎ কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। 

এ সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে—জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে। 

সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে, জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের উল্লম্ফন। খবর রয়টার্সের। 

চলতি সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।  শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ বেশি। অন্যদিকে মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০ ডলারে ঠেকেছে। 

মার্কিন সরকার তেলের দাম নিয়ন্ত্রণে ফিউচার মার্কেটে হস্তক্ষেপের কথা ভাবছে—এমন খবরে শুক্রবার দামে সামান্য সংশোধন এলেও সামগ্রিক ঊর্ধ্বগতি থামেনি।

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পুনরায় মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরও বাড়িয়ে দিতে পারে বলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ডলার শক্তিশালী হওয়ায় এবং জ্বালানি সংকট তৈরি হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও ১ থেকে ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে