রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ১১:০১:১৮

একাধিক মার্কিন সেনাকে আটক করা হয়েছে : আলি লারিজানি

একাধিক মার্কিন সেনাকে আটক করা হয়েছে : আলি লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরান জানিয়েছে, তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যকে আটক করা হয়েছে।

তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি।
সূত্র- দ্য জেরুজালেম পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে