রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ১১:২৯:৪৯

ইসরাইলের বেয়ারশেবা ও তেল আবিব শহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের বেয়ারশেবা ও তেল আবিব শহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ হামলাকে ‘অপারেশন ওয়াদে সাদেক ৪’ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড ‘অত্যন্ত ভারি’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে