আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে।
এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে।