বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:০৫:৫৩

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে বলেছে যুক্তরাষ্ট্র

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে বলেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে এই বার্তা পাঠানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিরের কাছেও এ অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার প্রায় দশ দিন পর এই প্রথম ওয়াশিংটন ইসরায়েলকে হামলা কমানোর অনুরোধ করল।

মার্কিন প্রশাসন এর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে। প্রথমত, তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হলে সাধারণ ইরানি জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ শেষে ইরানের তেল খাতের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্রের। তৃতীয়ত, এসব হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় ইরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে