বুধবার, ১১ মার্চ, ২০২৬, ০২:৫৮:৫৩

হরমুজ প্রণালীতে আরেক কার্গো জাহাজে আগুন

হরমুজ প্রণালীতে আরেক কার্গো জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)

মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ওমানের মুসান্দাম উপদ্বীপের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে অবস্থান করছিল। আঘাতের পর জাহাজটি সহায়তা চেয়েছে এবং ক্রুদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে।

ইউকেএমটিও আরও জানিয়েছে, অন্যান্য জাহাজগুলোকে সতর্কভাবে চলাচল করতে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে রিপোর্ট করতে বলা হচ্ছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে আরেকটি জাহাজও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে