শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ০৯:৪২:০০

এবার ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়াল দুই পরাশক্তি

এবার ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়াল দুই পরাশক্তি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন দিন দিন আরো জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে দুই পক্ষ।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ১১-২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

এ সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তার স্বার্থে নেওয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে।

মার্কিন দূত মাইক ওয়াল্টজ বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আইএইএ-কে পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে