সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৫৯:৩২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই এলো বড় দুঃসংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই এলো বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৬) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে, এই তালিকায় তাদের নাম রাখা হয়েছে, যারা ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।

এই নতুন নিষেধাজ্ঞার পর ইরানের বিরুদ্ধে ইইউর মোট নিষেধাজ্ঞার তালিকায় এখন ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে