বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ০১:৫০:৪৫

কবে হবে সৌদিতে ঈদ? যা জানা গেল

কবে হবে সৌদিতে ঈদ? যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম বিশ্ব উদ্‌যাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদি আরবের নাগরিকরা। এদিন সৌদিতে ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান। 

আজ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। আর যদি চাঁদ দেখা না যায়; তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার (১৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে