বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ০৮:৪৯:৪৭

যা জানা গেল সংযুক্ত আরব আমিরাতে ঈদের জামাত নিয়ে

যা জানা গেল সংযুক্ত আরব আমিরাতে ঈদের জামাত নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানে নির্ধারিত হবে কবে হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতর উৎসব। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে আবুধাবি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর কোনো ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের নামাজের আয়োজন করা হবে না। মুসল্লিরা শুধুমাত্র মসজিদের অভ্যন্তরে বসেই নামাজ আদায় করতে পারবেন। 

আজ বুধবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ। 

এক বিবৃতিতে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সমগ্র আমিরাতজুড়ে এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মকর্তারা জানান, সুষ্ঠুভাবে ঈদের নামাজের আয়োজন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, আমিরাতের মসজিদগুলোতে ঈদের নামাজ পড়তে আসা মুসুল্লিদের জন্য যথেষ্ট জায়গা আছে। মসজিদগুলো নামাজীদের বরণ করে নিতে প্রস্তুত। 

পাশাপাশি, দেশের মানুষকে কর্তৃপক্ষের কাছ থেকে আসা আনুষ্ঠানিক নীতি ও নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়। পবিত্র রমজান মাস শেষে আনন্দের দিন হিসেবে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।

প্রথাগতভাবে ঈদের নামাজে অসংখ্য মুসুল্লি অংশ নেন এবং অনেক ক্ষেত্রেই মসজিদের পাশাপাশি খোলা মাঠ বা ঈদগাহে বড় আকারে এ নামাজের ব্যবস্থা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে