বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:০২:০২

যে বিশেষ ঘোষণা দিল মালয়েশিয়া, রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর

যে বিশেষ ঘোষণা দিল মালয়েশিয়া, রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষনায় রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেন।

দেশজুড়ে ২৯টি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও আজ তা দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি টেলিভিশন ভাষণে বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার, ২১ মার্চ।

মালয়েশির মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ঘোষণা করেছিলেন, যদি হরি রায়া শনিবারে পড়ে, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।

এছাড়া হরি রায়া উপলক্ষে সারা দেশে টোল ফিতে ৫০% ছাড় ঘোষণা করেছেন তিনি। এই ছাড় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়া উপলক্ষে যাতায়াতের ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে