রবিবার, ২২ মার্চ, ২০২৬, ০২:২৮:৩২

ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণ ঘটছে অবৈধ ভূখণ্ডটির বিভিন্ন শহরে। ঘটছে ব্যাপক প্রাণহানী। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে ইতোমধ্যে ছয়জন নিহত ও শত শত আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এসব ঘটনা ঘটছে বলে সচেতন মহলের ধারণা।

শনিবার (২১ মার্চ) ইসরাইলের দুই বড় ও গুরুত্বপূর্ণ শহর ডিমোনা ও আরাদে ব্যালিস্টিক মিসাইল দিয়ে তাণ্ডব চালিয়েছে ইরান। এতে কয়েক ডজন ভবন ধসে পড়েছে, স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় বিভিন্ন সড়কে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে।

এরপরও নিস্তার পাচ্ছে না উগ্র ইহুদিবাদীরা। প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কিছুক্ষণ পর পর ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজছে ও সতর্কবার্তা পাঠানো হচ্ছে নাগরিকদের মোবাইল ফোনে।

ইসরাইলের সোরোকা হাসপাতালে রাতভর প্রায় ১৫০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদন অনুযায়ী, ডিমোনা ও আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ১৫০ জন আহত ব্যক্তি সোরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে এসেছেন।

নতুন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের লক্ষ্য করে নতুন এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ধেয়ে আসা এই হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

মধ্য ইসরাইলে বিকট বিস্ফোরণ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণগুলো ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ইরান অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ছে

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া নতুন এক দফা ক্ষেপণাস্ত্র ঢেউ শনাক্ত করেছে। গত এক ঘণ্টার মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় সতর্কবার্তা।

মধ্য ইসরাইলে হতাহত

ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাত্র এক ঘণ্টার মধ্যে ইরানের প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি আঘাতের খবরের পর উদ্ধারকারী দলগুলো মধ্য ইসরাইলের দিকে রওনা হয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, হলোন শহরেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে অন্তত একজন আহত হয়েছেন। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের নতুন এক দফা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।

মধ্য ও উত্তর ইসরাইলে আবার সাইরেন

ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্য ইসরাইলে এবং লেবানন থেকে ছোড়া রকেটের কারণে দেশের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বা অ্যালার্ম বেজে উঠেছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবার বরাত দিয়ে তারা জানিয়েছে যে, মধ্য ইসরাইলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উত্তরাঞ্চলে একজন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে