রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৫৩:১৫

ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কুয়েতের সামরিক ঘাঁটিতে

ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কুয়েতের সামরিক ঘাঁটিতে

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের একটি সেনাক্যাম্পে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এতে সামরিক বাহিনীর ১০ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার (২৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাস্থলে ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় মোট ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন কাতারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘সফলভাবে ধেয়ে আসা সমস্ত ড্রোন প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।’ সূত্র: আল জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে