সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ০৭:৫৬:২২

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী, নিহত ২২

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জোসে মুসলিমদের ওপর ভয়াবহ হামলায় অন্তত ২২ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র গ্যাব্রিয়েল ওগাবা সাংবাদিকদের জানান, শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে। প্রতিবেশী একটি রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে মুসলিমদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তিনি বলেন, দুঃখজনকভাবে এই হামলায় ২২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানান ওগাবা। পাশাপাশি, রাজ্যের পুলিশ প্রধান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে জোস শহরটি সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতার জন্য একটি স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। সূত্র: আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে