বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১০:৫৮:২৬

নতুন কঠোর বিধান জারি করল সৌদি, ব্যতয় ঘটলেই শাস্তি

নতুন কঠোর বিধান জারি করল সৌদি, ব্যতয় ঘটলেই শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব তার নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। এর ব্যতয় ঘটলে পেতে হবে শাস্তি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ অনুমোদিত নতুন নিয়মে এমনই কঠোর বিধান রাখা হয়েছে। খবর গালফ নিউজের।

বুধবার (১ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদন থেকে জানা যায়, নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ করলে সর্বোচ্চ ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ দুই বছর ভ্রমণ নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। সৌদি সব নাগরিকের জন্য এটি প্রযোজ্য।

নতুন বিধান অনুযায়ী, একই অপরাধ পুনরাবৃত্তি করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের জন্য আবেদন করার সময় মিথ্যা তথ্য প্রদান করলে সর্বোচ্চ ৫ হাজার রিয়াল জরিমানা এবং সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তবে কিছু সীমিত ক্ষেত্রে শাস্তি কমানোর সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, পারিবারিক সম্পর্ক, স্বল্প সময়ের জন্য ট্রানজিট অবস্থান বা ৬০ বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে