বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১১:০৯:৫৫

মার্কিন ডলারের দুর্বলতায় হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার

মার্কিন ডলারের দুর্বলতায় হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। বুধবার কয়েক দফায় বেড়ে স্বর্ণের দাম প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়, যার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে মার্কিন ডলারের দুর্বলতা। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৭২৮.৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের এক পর্যায়ে গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায় স্পর্শ করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১.৭% বেড়ে ৪,৭৫৫.৭০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকরা বলছেন, টানা দ্বিতীয় দিনের মতো ডলারের পতনের কারণে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আরও সাশ্রয়ী হয়ে উঠেছে, ফলে বাজারে চাহিদা বেড়েছে। তেমনি নিরাপদ বিনিয়োগ হিসেবে আগ্রহ হারিয়েছেন বড় ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্যে চলমান ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এই ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রানীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের বাজার উঠানামার অন্যতম কারণ।

সামগ্রিকভাবে, ডলারের দুর্বলতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে আবারও বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই মূল্যবান ধাতু দুটির দাম পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে