আন্তর্জাতিক ডেস্ক : ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প সংঘটিত হয়। এরপরই ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে এটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। এর পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।
প্রাথমিক তথ্যে অবশ্য বলা হয়েছিল ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছিল মালাক্কা সাগরে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে। তবে পরবর্তীতে তথ্যে পরিবর্তন আনা হয়।