শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ১০:০৮:১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, অন্ধকারে ডুবল মধ্য ইসরাইল

ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, অন্ধকারে ডুবল মধ্য ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যাকারী ইসরাইলকে আবার ক্ষেপণাস্ত্র হামলায় জর্জরিত করেছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে এ ঝড় তোলে তেহরান। এতে মধ্য ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

একটি মিসাইল সরাসরি আঘাত হানায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড তৈরি হয়, যার কারণে অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশে পুরো এলাকা।

ইসরাইলের 'ওয়ালা' নিউজ এজেন্সি জানিয়েছে, তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন এবং ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ওয়াইনেট নিউজ জানায়, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। এছাড়া বেনি ব্রাক এলাকায় বেশ কিছু গাড়িতে আগুন ধরে যাওয়ার খবরও তারা জানিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। সূত্র: আল জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে