রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৬:৪৫

ফ্রান্সের দেওয়া এক খবরেই ইরান খুশি হলেও বড় বেকায়দায় ইসরাইল

ফ্রান্সের দেওয়া এক খবরেই ইরান খুশি হলেও বড় বেকায়দায় ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দেওয়া এক খবরেই ইরান খুশি হলেও বড় বেকায়দায় ইসরাইল। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরাইলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না।

শনিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন। খবর প্রেসটিভির।

ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরাইলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে- যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এরআগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরাইলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে