বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১৬:০৬

৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে যে দেশ

৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে যখন অভিবাসন নীতি দিন দিন কঠোর হচ্ছে, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটি প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে।

এই পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। পরে তা স্থায়ী বসবাসে রূপ নিতে পারে। আবেদন করতে হলে অন্তত পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। আবেদন গ্রহণ চলবে ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত।

বৈধতা পেলে এসব অভিবাসী কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

সরকার বলছে, এসব অভিবাসী ইতোমধ্যেই স্পেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসংখ্যার বার্ধক্য ও শ্রমঘাটতি মোকাবিলায় তাদের বৈধতা দেওয়া প্রয়োজন।

তবে বিরোধী দল এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, এতে অবৈধ অভিবাসন আরও বাড়তে পারে। যদিও ক্যাথলিক চার্চসহ কিছু মহল এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে