শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫১:৫১

এবার এক খবরেই জ্বালানি তেলের দামে বড় পতন

এবার এক খবরেই জ্বালানি তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। 

শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আল-জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।

মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে