রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৬:৩৬

শান্তিচুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’ : ডোনাল্ড ট্রাম্প

শান্তিচুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’ : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিচুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। তারা যদি চুক্তি না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ইয়িংস্ট আরও জানান, ট্রাম্প বলেছেন শান্তি আলোচনার নেতৃত্ব দেবেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। এ আলোচনা এই সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও ক্রমশ তীব্র হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগগুলো চলমান রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে