সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ০৪:১৬:৪৮

বিরাট এক সুখবর কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য, যে সিদ্ধান্ত সরকারের

বিরাট এক সুখবর কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য, যে সিদ্ধান্ত সরকারের

এমটিনিউজ২৪ ডেস্ক : কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। নির্দিষ্ট কিছু খাতে সীমিত সময়ের জন্য ভিসা ট্রান্সফারের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েত প্রবাসীরা।

কুয়েতে প্রবাসী শ্রমবাজারে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জনশক্তি কর্তৃপক্ষের নতুন ঘোষণায়, নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে ভিসা ট্রান্সফারের সুযোগ চালু করা হয়েছে।

 গণমাধ্যমের তথ্য অনুযায়ী  এই সুবিধা কার্যকর হবে ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত সময়ের জন্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, মৎস্য এবং পশুপালনসহ বেশ কয়েকটি খাত এই সিদ্ধান্তের আওতায় এসেছে।
 
তবে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে।
 
এই সিদ্ধান্তে  নিজেদের দক্ষতা অনুযায়ী ভালো জায়গায় কাজের সুযোগ পাবেন অনেক প্রবাসী। কুয়েতের আব্বাসিয়া মার্কেটে মোবাইল দোকানে কর্মরত প্রবাসী মানিক বলেন, ‘কুয়েত সরকারের এই সিদ্ধান্ত আমাদের জন্য অনেক ভালো। এখন আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী ভালো জায়গায় কাজের সুযোগ পাবো।’
 
বাংলাদেশ কমিউনিটি কুয়েত-এর সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘আমরা সবাইকে বলবো নিজের যোগ্যতা অনুযায়ী সুযোগটা কাজে লাগাতে। সময় সীমিত, তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’
 
কুয়েত সরকারের এই উদ্যোগকে শ্রমবাজারে ভারসাম্য আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দক্ষ শ্রমিকরা উপযুক্ত খাতে কাজের সুযোগ পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে