বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪:৩১

১ শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান

১ শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি আছে ইরান। তবে মানতে হবে একটি শর্ত। আর তা হচ্ছে ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নিতে হবে। তবেই আবার আলোচনায় বসবে তেহরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন।

মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।

ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও তৈরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে