বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭:২২

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দুই ট্রেনের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি শহরের উত্তরে হিলেরডের কাছে ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গ্রেটার কোপেনহেগেন ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘দুটি লোকাল ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। সবাই ট্রেন থেকে বেরিয়ে এসেছেন, কেউ আটকা পড়েনি।’

পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ডিআর জানিয়েছে, আহত মানুষের সংখ্যা পাঁচ থেকে ১০ জনের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে