বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৪৭:০৮

তেলের দামে বড় পতন

তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফায় কমেছে। সর্বশেষ ৫ শতাংশের বেশি কমে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৭০ ডলারে।

বুধবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরান শান্তিচুক্তিতে রাজি না হলে আরও হামলার মুখোমুখি হতে পারে।

বিনিয়োগকারীরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমলে জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কাও কমবে। এর প্রভাবেই তেলের দামে বড় পতন দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে