শুক্রবার, ২২ মে, ২০২৬, ০৮:১৪:৩৫

অবশেষে বড় সুখবর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে

অবশেষে বড় সুখবর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বড় সুখবর আসছে, এবার স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে। আজ শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ আল-আরাবিয়া পেয়েছে। সেগুলো হলো—

সব ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ।
সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার।
সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা।
সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি।
আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন।
সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা।
চুক্তির শর্তাবলী মেনে চলার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার।
খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ।
উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে।
সূত্র: আল-আরাবিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে