শনিবার, ০৬ জুন, ২০২৬, ০৩:৫৭:২৪

ভারতে আঘাত হানলো ভূমিকম্প

ভারতে আঘাত হানলো ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল। গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে হিমালয় পার্বত্য অঞ্চলের এই রাজ্যের কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ভূমিকম্প।

যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেটি থেকে হিমাচলের রাজধানী ধর্মশালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল কাংরা-চাম্বা জেলার সীমান্তবর্তী ধার গোদোই এলাকায় বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা।

ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে রাজ্যের অধিকাংশ এলাকায় ব্যাপক কম্পন। ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এপিসেন্টার হওয়ায় কম্পনের মাত্রাও ছিল তীব্র।

হিমাচলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কম্পনের মাত্রা এত তীব্র ছিল যে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন।

উল্লেখ্য, হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ এবং কাঙরা ও চাম্বা— উভয় জেলাকে ‘সিসমিক ৫’ অঞ্চলভুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের যেসব এলাকায় ভূমিকম্পের উচ্চঝুঁকি থাকে, সেসবকে সিসসিক ৫ অঞ্চলভুক্ত করা হয়। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে