রবিবার, ০৭ জুন, ২০২৬, ০৪:০০:০৫

এবার দুই দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

এবার দুই দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। শনিবার ভোরে চালানো এ হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইরান দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এর আগে কেশম দ্বীপ ও সিরিক এলাকার নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যা দেয় তেহরান।

বাহরাইন ইরানকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। নতুন এ সংঘর্ষে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি আরও চাপে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে