সোমবার, ০৮ জুন, ২০২৬, ০৯:৪৭:০৮

বাসটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, নিহত ২১

বাসটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে বাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরো ১৯ জন আহত হয়েছেন।

গতকাল রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের নাসিরিয়া শহরে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, নাসিরিয়া শহরের মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তদন্তের রিপোর্ট দ্রুত জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাস দুর্ঘটনায় ২১ জন মারা গেছেন। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে