শনিবার, ১৩ জুন, ২০২৬, ০৯:৫০:৪৭

এবার ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠক

এবার ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন আলাদাভাবে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

বার্তাসংস্থা এএফপিকে ট্রাম্প সরকারের এক কর্মকর্তা শনিবার (১৩ জুন) বলেছেন, ট্রাম্প জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এখন এটি আবারও চালুর চেষ্টা করছেন বিশ্ব নেতারা। জি-৭ সদস্য ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয় দেশ জানিয়েছে, যখন যুদ্ধ শেষ হবে তখন হরমুজ খোলার ক্ষেত্রে তারা সহায়তা করবে।

গতকাল ট্রাম্প জানান ইরানের সঙ্গে তাদের অসাধারণ বোঝাপড়া হয়েছে। যদি ইরান এখন চুক্তিতে স্বাক্ষর করে তাহলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। ট্রাম্প বলেন, চুক্তির পর ইরান হরমুজ খুলে দেবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিজে উপস্থিত থাকবেন।

এরআগে গত পরশু ট্রাম্প হুমকি দেন ইরানের খার্গ দ্বীপে হামলা ও এটি দখল করবেন তারা। এর কয়েক ঘণ্টা পর তিনি জানান হামলার পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। সূত্র: এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে