বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ০৮:১২:৫৮

মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায় বিমানটিতে, তারপর...

মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায় বিমানটিতে, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমানে মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায়। এর পরপরই দেশটির জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করেছে।

তবে ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে পাইলটকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আন্দালু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে থাকা অবস্থায় যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এরপরই পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণ করান।

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মারিয়া মুজাকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে