শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ০৬:২০:০৯

গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালাল ইরান, ব্যাপক ক্ষয়ক্ষতি

গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালাল ইরান, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলায় কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত এবং উল্লেখযোগ্য পরিমাণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)।

শনিবার (১৮ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে।

 কেপিসি এক বিবৃতিতে জানায়, আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট স্থাপনাটি খালি করা হয়েছে। হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানানো হয়।

এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এদিকে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভূখণ্ডে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ইরানের ‘ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের’ অংশ। কুয়েত জানিয়েছে, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার এবং আত্মরক্ষার অধিকার দেশটি রয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে