রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:২১:৪৪

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, হামলায় আরও একজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া আহত চার সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে সেন্টকম।

এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে