মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৩৮:২৮

‘ইকামা’ নবায়নে এক যুগান্তকারী ও নমনীয় নিয়ম চালু করল সৌদি

‘ইকামা’ নবায়নে এক যুগান্তকারী ও নমনীয় নিয়ম চালু করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ‘ইকামা’ নবায়নের ক্ষেত্রে এক যুগান্তকারী ও নমনীয় নিয়ম চালু করেছে সৌদি আরব।

নতুন এই নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বনিম্ন ৩ মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। রবিবার (১৯ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

‘ওকাজ’ পত্রিকার তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা গৃহকর্মী এবং সমমানের অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ মাসের আবাসিক মেয়াদের যেকোনো একটি বেছে নিতে পারবেন। ‘আবসের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই পারমিটগুলো জারি বা নবায়ন করা যাবে।

এই পরিবর্তনের ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য ফি পরিশোধ করতে হবে না।

বরং তারা কেবল নির্বাচিত মেয়াদের জন্যই আবাসিক ফি পরিশোধের সুযোগ পাবেন। তিন মাস বা তিন মাসের গুণিতক হিসেবে জারি বা নবায়নকৃত ইকামার ফি মূলত ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। এর আগে গৃহকর্মীদের ইকামার মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল।

পরিবার এবং গৃহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগকর্তাদের আরো বেশি নমনীয়তা প্রদান করার জন্যই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

এটি সরকারি প্রক্রিয়াগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে সৌদি সরকারের গৃহীত অন্যতম পদক্ষেপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে