মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১১:৩০:০০

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের আশা ম্লান হয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

মার্কিন ব্রেন্ট ক্রুডের মূল্য ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। আগের সেশনে ৭ শতাংশের বড় পতন ও তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে এই মূল্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ৬১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। এর আগের সেশনে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে