শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ১০:২২:০৪

যুক্তরাষ্ট্রে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ৫.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাউথসেন্ট্রাল আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূকম্পনটি যে এলাকায় উৎপত্তি হয়েছে সেটি ভূ-কম্পনগতভাবে সাধারণত শান্ত অঞ্চল হিসেবে পরিচিত।

সংস্থাটি জানায়, এই অঞ্চলের জানা ফল্ট লাইনগুলো যেমন ইডিটারড-নিক্সন ফর্ক এবং পশ্চিম ডেনালি ফাল্ট নিয়ে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড নেই। গড়ে এই অঞ্চলে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকির আশঙ্কা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে