সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৩৫:১০

এবার সৌদি-ইরানকে নিয়ে যে প্রস্তাব দিল ইরাক

এবার সৌদি-ইরানকে নিয়ে যে প্রস্তাব দিল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি ইরান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দেশ দুটির মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক।  সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভির এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানান, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যেই তেহরান এবং রিয়াদ—উভয় দেশের সরকারের কাছে এই আনুষ্ঠানিক প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে।

ইরাকিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাজি বলেন, দুই দেশের সম্পর্কের মূল সমস্যাটি হলো একে অপরের প্রতি গভীর বিশ্বাসের সংকট। এই সমঝোতা প্রস্তাবের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের দ্বিধা ও টানাপোড়েন নিরসন সম্ভব বলে মনে করছে বাগদাদ। সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে