বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ০৮:২২:২২

বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সবার মৃত্যু

বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও সহ-পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চার আসনের দুই ইঞ্জিনের বিমানটিতে থাকা দুজনের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন।

নিহত দুজন হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় তারা কানপুরের গার্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বিমান নিয়ে উড্ডয়ন করেন। প্রায় ২০ মিনিট পর, প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিসিএ) জানানো হয়েছে। ডিজিসিএর একটি দল ঘটনাটি বিস্তারিত তদন্ত করবে। পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে গেছে এবং ডানা ও সাদা রঙের অন্যান্য অংশ ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, চার আসনের দুই ইঞ্জিনের বিমানটিতে থাকা দুজনের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। নিহত দুজন হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে