রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ০২:৫৫:৪৫

ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড

ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড। নতুন নিয়ম অনুসারে, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) ভিসার জন্য নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।

আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে নতুন নিয়মে ভিসা আবেদন জমা দিতে হবে।  সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস। 

দূতাবাস জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ উভয় কপি জমা দিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে জমা দিতে হবে- ১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র। ২. আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি। এ নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আবেদনকারীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে।

ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।

ডিটিভি ভিসা হচ্ছে এক ধরনের মাল্টিপল এন্ট্রি ভিসা থাইল্যান্ডের কয়েকটি ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময়ে অবস্থান করার জন্য দেওয়া হয়।

ভিসা ফি দেওয়ার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন আছে। কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে যোগ দিতে এই ভিসার আবেদন করা যায়। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (বয়স ২০ বছরের কম বয়সী) তারাও এই ভিসার আবেদন করতে পারবেন। ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়।

হোল্ডার প্রতিটি এন্ট্রির জন্য শুধু একবারের জন্য থাকার সময়কাল বাড়িয়ে দিতে পারেন, ১৮০ দিনের বেশি নয় (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন হবে)। ভিসা বৈধ থাকা পর্যন্ত হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে