মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭:১১

তেল মালিশের কথা বলে নববধূকে ঘরে ডাকেন শ্বশুর, তারপর...

তেল মালিশের কথা বলে নববধূকে ঘরে ডাকেন শ্বশুর, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের মাত্র তিন মাসের মধ্যে শ্বশুরের বিরুদ্ধে একাধিকবার ধ র্ষ ণে র অভিযোগ করেছেন এক ভারতীয় তরুণী। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি ভারতের কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, সর্বশেষ তেল মালিশের কথা বলে ঘরে ডেকে নিয়ে তাকে ধ র্ষ ণ করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, তরুণীর বাবা-মা দিল্লির বাসিন্দা। নারকেলডাঙার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। ওই যুবক শিয়ালদহের একটি দোকানে কাজ করেন। তার বাবা সবজি বিক্রি করেন।

অভিযোগে তরুণী জানান, বিয়ের পর থেকেই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার শ্বশুর একাধিকবার তাকে ধ র্ষ ণ করেন। বিষয়টি তিনি স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানালেও অভিযোগ, সমস্যার সমাধান না করে তাকে চুপ থাকতে বলা হয়। পরিবারের বিষয় বাইরে জানালে পরিণতি ভালো হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়।

সর্বশেষ ঘটনার দিন দুপুরের আগে বাড়িতে ফিরে পুত্রবধূকে তেল মালিশ করার কথা বলে ঘরে ডাকেন অভিযুক্ত শ্বশুর। তরুণী তেলের বাটি নিয়ে ঘরে ঢোকার পর দরজা বন্ধ করে তাকে ধ র্ষ ণ করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর কোনোভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে এক তুতো ভাইকে (চাচাতো, জেঠাতো, খালাতো, মামাতো কিংবা ফুফাতো ভাই) ফোন করে তিনি পুরো বিষয়টি জানান। পরে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেলেঘাটা ও নারকেলডাঙা এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন।

এদিকে বিষয়টি জানতে পেরে তরুণীর এক ভাই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। প্রথমে বেলেঘাটা থানার পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে। পরে নারকেলডাঙা থানার পুলিশ তরুণীর সন্ধানে নামে। শেষ পর্যন্ত রাস্তা থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মেডিকেল পরীক্ষার পর নারকেলডাঙা থানায় অভিযোগ করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই বাড়ি থেকে তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে