সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩০:৩২

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার গভীর খাদে শিক্ষা সফরের বাস, নিহত ২৫

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার গভীর খাদে শিক্ষা সফরের বাস, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন।       

দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে