সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬:৩৫

হঠাৎ তেলের দাম বাড়ছে হু হু করে

 হঠাৎ তেলের দাম বাড়ছে হু হু করে

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।

অয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ৭৪ সেন্টে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১০৩ ডলার ছাড়িয়েছে। 

সৌদি আরবের তেল অবকাঠামোয় হুথিরা নতুন হামলা করেছে। এছাড়া উপসাগরের জাহাজে হামলা করেছে ইরান। এসব ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। হুথিদের হামলার জেরে সৌদি আরবের এক তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশসহ তেল আমদানিকারক দেশগুলোর ব্যয় বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ থেকে শুরু করে পরিবহন ব্যয়– প্রায় সবকিছুর দাম বেড়ে যায়। তাতে মূল্যস্ফীতির হার বেড়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে