বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০১:২১

মধ্যপাচ্যের এই দেশে থাকা অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

মধ্যপাচ্যের এই দেশে থাকা অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অবৈধ বিদেশি কর্মীদের জন্য আকাবা-ব্যবস্থার বৈধকরণ ও নিয়মিতকরণ বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া গেছে।

দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। গৃহকর্মীসহ ওমানে অবস্থানরত সব অবৈধ বিদেশি কর্মী এ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি ভিজিট ভিসায় আগতরাও এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে পরিবারবর্গ এ সুবিধার আওতায় থাকবেন না।

এ ব্যবস্থার আওতায় কর্মস্থল বা কফিল পরিবর্তন করা যাবে। এ জন্য আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন হবে না।

দূতাবাস জানিয়েছে, যারা বর্তমানে এএসইজেডএ জোনে কাজ করছেন, তারা বর্তমান বা নতুন নিয়োগকর্তার সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত কোনো জরিমানায় থাকলে তা পুরোপুরি মওকুফের সুযোগ পাবেন। এ জন্য নতুন ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে।

এ ছাড়া যারা জর্দান একেবারেই ছেড়ে চলে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

অবৈধ বিদেশি কর্মীদের সুবিধা দিতে এএসইজেডএ তাদের নিয়মিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় সেবা দিচ্ছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। আগে যারা এ ধরনের সুবিধা নিয়েছেন, তারাও পুনরায় এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে আরো তথ্যের প্রয়োজন হলে সরাসরি এএসইজেডএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

নতুন কোনো তথ্য পাওয়া গেলে দূতাবাসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে