মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩০:২৭

এক নতুন সমস্যা দেখা দিয়েছে আইফোন ১৮-তে

এক নতুন সমস্যা দেখা দিয়েছে আইফোন ১৮-তে

মাত্রই বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত অ্যাপেলের নতুন আইফোন ১৮ সিরিজ। তবে বাজারে আসার সপ্তাহ না পেরোতেই এই প্রিমিয়াম ডিভাইস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নতুন আইফোনের ডিসপ্লেতে সবুজ, গোলাপি ও লাল রঙের লম্বা দাগ বা লাইন ভেসে উঠছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন একাধিক ক্রেতা।

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এই সমস্যা দেখা দিয়েছে। তবে ঠিক কতটি ফোনে এই ত্রুটি রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এছাড়া এই সমস্যাটি কোনো নির্দিষ্ট হার্ডওয়্যার উপাদানের কারণে ঘটছে কি না, সে বিষয়েও অ্যাপেল বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ত্রুটির জন্য অনেক ব্যবহারকারী ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের দিকে আঙুল তুলেছেন। যেহেতু অ্যাপেলের হাই-এন্ড মডেলের জন্য স্যামসাং ডিসপ্লে প্যানেল সরবরাহ করে, তাই অনেকে এটিকে ত্রুটিপূর্ণ প্যানেলের সমস্যা বলে মনে করছেন। যদিও এর আগেও আইফোন এক্স, আইফোন ১৩ এবং আইফোন ১৪ প্রো সিরিজের ক্ষেত্রেও ডিসপ্লেতে লাইন পড়ার এমন নানা অভিযোগ উঠেছিল।

নতুন এই সমস্যা এবং নানা আলোচনা-সমালোচনার মাঝেই গত ৯ সেপ্টেম্বর অ্যাপেল এই সিরিজটি উন্মোচন করে এবং ১৮ সেপ্টেম্বর থেকে ভারতে এর আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়। পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দাম বেশি হওয়া সত্ত্বেও এবার লঞ্চের সময় বিক্রি ও চাহিদা ১৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে নতুন এই ত্রুটির বিষয়ে অ্যাপেল কর্র্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।