বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৯:১৩:১২

নরেন্দ্র মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর, আলোচনায় বাংলাদেশ ইস্যু

নরেন্দ্র মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর, আলোচনায় বাংলাদেশ ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এ আলোচনায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়।

এর আগে মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। 

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এরও আগে গত ১১ আগস্ট নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত এ ভারতীয় হাইকমিশনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।