শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:২২:১৮

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় একটি পূজামণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

 শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্ক (চোরবাগান) পূজা মণ্ডপের বের হওয়ার গেটেএই পদদলনের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত পুলিশ, ফায়ার ব্রিগেড, কলকাতা পুলিশের ডিএমজি দল এবং মেডিকেল টিমসহ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) ভর্তি করেছে।

পুলিশের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতি পরিদর্শনে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।